ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে সোমবার (১৫ মার্চ) জেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যালীর উদ্বোধন করেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক  খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, থানা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব ও ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ । এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑